ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও সাতরাস্তার মোড়ে তেজগাঁও টেক্সটাইল মিলস লিমিটেডের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পর রোববার রাত সাড়ে ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আসে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দমকল বাহিনীর পরিচালক (পরিচালন) মেজর মাহবুবুর রহমান।
এদিন কারখানা বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আগুনে গুদামের প্রচুর পরিমাণ সুতা পুড়ে যায় বলে জানান তিনি।
দমকল বাহিনীর ওই কর্মকর্তা বলেন, তদন্তের পর অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
টেক্সটাইলের একটি টিনের ছাউনির গুদামের ওই আগুন দমকল বাহিনীর ছয়টি ইউনিট চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/০০২৫ ঘ.
bdnews24