২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী থেকে সব রুটে গাড়ি চলাচল বন্ধ

হর্ন বাজানোকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের পর রাজশাহী থেকে সব রুটে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হর্ন বাজানোকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের পর রাজশাহী থেকে সব রুটে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। রোববার বিকেলে মহানগরীর ভদ্রা মোড়ে ওই সংঘর্ষের সময় এলাকাবাসী একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। রাজশাহী সড়ক পরিবহন গ্র“পের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাস শ্রমিকদের নিরাপত্তা, গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। বোয়ালিয়া মডেল থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, গত বৃহস্পতিবার গাড়ির হর্ন বাজানো নিয়ে ভদ্রা এলাকায় বাস শ্রমিকদের সঙ্গে স্থানীয় যুবকদের বাকবিতণ্ডা হয়। সে সময় স্থানীয় যুবকরা একটি বাসের টিকিট কাউন্টার ভাঙচুর ও এক বাস চালককে মারধর করে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন যুবককে আসামি করে শ্রমিক নেতারা মামলা করায় রোববার বিকেলে এই সংঘর্ষ বাধে। এ সময় নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জামিলুর রহমান কবিরের মালিকানাধীন পদ্মা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। বাস ধর্মঘট নাটোরেও এদিকে নাটোরের বাসে আগুন লাগানো ও ভাঙচুরের প্রতিবাদে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। রোববার সন্ধায় নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে জরুরি বৈঠক শেষে বাস ধর্মঘটের সিদ্ধান্ত হয়। জামিলুর রহমান খান কবির বলেন, “রাজশাহীর কোন ঘটনার জন্য আমাদের বাস কেন পুড়বে, শিকার হবে ভাঙচুরের? আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। দায়ীদের শাস্তি নিশ্চিত না হলে এই ধর্মঘট অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১০৯ ঘ.