ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর নয়াপল্টন ও ফকিরাপুল থেকে অস্ত্রসহ দু’জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সামিউল্লাহ ওরফে শাওন (২২) ও মো. গোলাম মোস্তফা (৩৫)।
তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি পাওয়া যায় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোস্তফাকে নয়াপল্টন থেকে একটি পিস্তলসহ এবং শাওনকে ফকিরাপুলের এক বাসা থেকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
শাওন ভারতের দার্জিলিং থেকে ও লেভেল শেষ করে ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এ লেভেল পাশ করেছেন।
পুলিশ জানায়, ফেন্সিডিলে আসক্তির কারণে তিনি ছিনতাই করতেন।
গোলাম মোস্তফা মাদক ব্যবসার পাশাপাশি ছিনতাইয়ে জড়িত।
তাদের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/২০২০ ঘ.
bdnews24