২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শফিকুল ইসলাম ডিকরাজ ওরফে দিপু (১৫) নামে ওই স্কুলছাত্র বাসাবো শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়তো। সে বাবা-মার একমাত্র সন্তান। রোববার দুপুর আড়াইটার দিকে নিজ বাসায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা খন্দকার নওয়ার আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি ও তার স্ত্রী ইয়াসমিন বাসার পাশে নিজস্ব দর্জির দোকানে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী সুমন নামে এক যুবক এসে তাদের জানায়, দিপুকে ডাকাডাকি করার পরও দরজা খুলছে না। পরে বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে দিপুকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান, দিপুর মৃত্যু হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাবে না। তবে দিপুর বাবা-মা এ ঘটনাকে আত্মহত্যা দাবি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৮৪৮ ঘ.