২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটিতে পুড়ল পুলিশভ্যান

নগরীর গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যান আগুনে পুড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যান আগুনে পুড়ছে। রোববার সকাল ৯টার দিকে মাজার মোড়ে চলন্ত অবস্থায় চট্টগ্রাম জেলা পুলিশের পিকআপ ভ্যানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে বলে অগ্নিনির্বাপণ বাহিনী জানিয়েছে। ভ্যানটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। আগুন লাগার পর চালক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবাদ পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩১৩ ঘ.