২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবক খুন

রাজধানীর খিলগাঁও এলাকায় শনিবার রাতে লাল মিয়া (২৭) নামে এক যুবক খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 06:02 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় শনিবার রাতে লাল মিয়া (২৭) নামে এক যুবক খুন হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। খিলগাঁও সিপাহি মদনগলি থেকে জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর টিকমকে জানান, লাল মিয়া একটি সিগারেট কোম্পানির স্থানীয় এজেন্টের ভ্যান চালক। গোড়ান আদর্শবাগ তার বাসা। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লাল মিয়া এবং তার বাসা একই এলাকার হওয়ায় তাকে চিনতে পেরে হাসপাতালে নিয়ে আসে বলে জাকিরের দাবি। পুলিশ জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/পিডি/০০০৩ ঘ.