২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়মাসে গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন ও মেরামত: কাদের

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর এবং সব গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ময়মনসিংহ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর এবং সব গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা করবেন। শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে করার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এই মতবিনিময় সভায় ওবায়দুল কাদের আরো বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনের কাজ ২০১৩ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সংস্কার কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে। পাশাপাশি দেশের সকল রাস্তা বর্ষা মৌসুমেও যানবাহন চলাচলের উপযোগী করা হবে, বলেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ কে এম খালিদ বাবু ও আব্দুস ছাত্তার এলাকার বিভিন্ন সড়কের সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩৫ ঘ.