২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে গুলি করে গাড়ি ছিনতাই

সাভারের আমিনবাজারে এক চালককে গুলি করে প্রাইভেটকার ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে এক চালককে গুলি করে প্রাইভেটকার ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১২টার দিকে আমিনবাজার ব্রিজের পূর্বপাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত চালক আবু তালেবকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তালেবের ভাই মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালেব ভাড়ায় প্রাইভেটকার চালান। বুধবার রাতে সাভারের ব্যাংক কলোনির বাসায় ফেরার পথে ৪/৫ জন সন্ত্রাসী গুলি করে তার গাড়ি থামায়। এরপর আহত তালেবকে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায় তারা। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালেবের বুকে পাঁচটি গুলি লেগেছে। রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ৩টার দিকে বক্ষ্যব্যধি হাসপাতালে পাঠানো হয়। হানিফ জানান, চার ভাই ও দুই বোনের মধ্যে তালেব দ্বিতীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১২০ ঘ.