২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই মোবাইল সেটসহ আটক ১

চট্টগ্রামে ২২টি চোরাই মোবাইল ফোন সেটসহ এক জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামে ২২টি চোরাই মোবাইল ফোন সেটসহ এক জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানার কাজীর দেউরী মোড় থেকে নজরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার মৃত আবদুল আলমের ছেলে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ২২টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। নজরুল দীর্ঘদিন ধরে নগরীতে চোরাই মোবাইল ফোন সেট ব্যবসায় যুক্ত বলে জানান তিনি। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/১৯৩৭ ঘ.