২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের সাবেক ছাত্রলীগ সভাপতি কারাগারে

অস্ত্র ও চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ সংগঠনের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

পিরোজপুর, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ সংগঠনের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার পিরোজপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম চৌধুরী মাহাবুবুর রহমান এ আদেশ দেন। আসামিরা হলেন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ভিপি ফয়সাল মাহবুব শুভ, জিএস মেজবাহ উদ্দিন সাবু, ছাত্রলীগকর্মী মশিউর রহমান শুভ ও মামুন সিকদার। একই মামলায় জামিনে থাকা এই নেতাকর্মীদের জামনি শেষ হলে সকালে আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। মামলার নথি থেকে জানা যায়, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ গনেশ চন্দ্র অধিকারী গত বছরের সেপ্টেম্বরে কলেজ ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আসামিরা তার কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি করে, কিছু কাগজপত্রে জোর করে স্বাক্ষর নেয় এবং কক্ষের আসবাবপত্র ভাংচুর করে। ওই ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে ৬০ জন ছাত্রের বিরুদ্ধে মামলা করেন। হাইকোর্ট মামলাটি সাময়িকভাবে স্থগিত করে তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। শনিবার জামিনের মেয়াদ শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.