ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসকদের শূন্য পদ পূরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে যারা এডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাদের নিয়মিত করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিশেষ বিসিএসের মাধ্যমে শূন্য পদে চিকিৎসক নিয়োগ এবং নিয়োগ পরীক্ষার মাধ্যমে সেবিকা নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। চিকিৎসকদের মধ্যে যারা এডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাদের নিয়মিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।
স্বাস্থ্য মন্ত্রীর তথ্য অনুযায়ী, এডহক ভিত্তিতে সাড়ে চার হাজার চিকিৎসক নিয়োগের পরও ছয় হাজার পদ খালি রয়েছে।
অন্যদের মধ্যে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লহ, অধ্যাপক ডা. এম এ মান্নান, মতিউর রহমান, নাজমুল হাসান, মো. মুরাদ হাসান এবং জেড আই এম মোস্তফা আলী বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০১৮ ঘ.
bdnews24