২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চুয়াডাঙ্গা, ফেব্রয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন। রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনসুর উদ্দিন (৭০) চুয়াডাঙ্গা জজকোর্টের আইনজীবী নাসিরউদ্দিন মঞ্জুর সহকারী ছিলেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি ফারুক হোসেন জানান, আলমসাধুতে চড়ে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন মুনসুরসহ আরো কয়েক যাত্রী। পথে বোয়ালমারীতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে আহত হয় এর যাত্রীরা। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মুনসুরের মৃত্যু হয়। আহত হাশেম আলী (৫৫) ও আনুরা বেগম (৪৫) চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১২ ঘ.