২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা আহত

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজী পাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 07:06 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজী পাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। আহত রাকিবুল হক রনি (৩৫) ঢাকায় প্রিমিয়ার ব্যাংকে অফিসার পদে কর্মরত। তিনি শহর বিএনপির সাবেক সভাপতি রফিকুল হকের ছেলে। ছিনতাইকারীরা রনিকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে নগদ প্রায় ৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে পৈরতলা যাওয়ার পথে ২/৩ জন ছিনতাইকারী আমার রিকশার গতিরোধ করে। এ সময় তারা আমার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।” ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি জানান, এ ঘটনায় তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০২ ঘ.