২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে

ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে। ২১ ফেব্র“য়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি অনুষ্ঠান হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ব সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন। ইউনেস্কোর উদ্যোগে এই অনুষ্ঠান হবে বেলা সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত। রাষ্ট্রদূত মোমেন বলেন, এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ থেকে একটি স্ট্যাম্প প্রকাশের যে অনুরোধ জানিয়েছি, তা এখনো ইউনেস্কোর বিবেচনাধীন রয়েছে। সে সিদ্ধান্তটি গৃহীত হলে প্রতি বছরই ২১ ফেব্র“য়ারিতে স্ট্যাম্প প্রকাশিত হবে,” বলেন তিনি। একুশে ফেব্র“য়ারি উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশনের মিলনায়তনে বহুজাতিক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০ ফেব্র“য়ারি সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হবে এবং চলবে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়া পর্যন্ত। মিশনের মিলনায়তনেই অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ফুল দেওয়া হবে বলে রাষ্ট্রদূত জানান। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস সিটির ‘লিটল বাংলাদেশ’-এ একুশের প্রথম প্রহরে প্রবাসীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, ব্র“কলিনের চার্চ-ম্যাকডোনাল্ড, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রঙ্কস, ম্যানহাটান, নিউজার্সির প্যাটারসন ও আটলান্টিক সিটি, ওয়াশিংটনের ভার্জিনিয়া, ফ্লোরিডার মায়ামি, ফোর্টলডারডেল ও ওরল্যান্ডো, ম্যাসেচুসেটসের বস্টন, কানেকটিকাটের ম্যানচেস্টার, মিসিগানের ডেট্রয়েট, টেক্সাসের হিউস্টন, জর্জিয়ার আটলান্টা সিটিসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০টি অস্থায়ী শহীদ মিনার নির্মিত হবে একুশের প্রথম প্রহরে। প্রবাসী বাংলাদেশিরা এসব শহীদ মিনারে ফুল দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.