রাজবাড়ী, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।
রোববার সকালে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আফড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আ. মান্নান মোল্লা, কনস্টেবল সেলিম মিয়া, মাইক্রোবাসের চালক মো. মজি ও সামছু মাতবর।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, রাজশাহীর দুর্গাপুর থেকে পুলিশ একজন নির্যাতিতা নারীকে নিয়ে মাইক্রোবাসে ফিরছিলেন।
পথে আফড়া অতিক্রম করার সময় রাজবাড়ী থেকে রংপুরগামী বিআরটিসি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালকসহ মাইক্রোবাসের সামনের আসনে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাসটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৫০ ঘ.
bdnews24