২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজার বস্তিতে আগুন

রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পাশের বস্তিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 04:25 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পাশের বস্তিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রান্না ঘরের চুলার আগুন থেকে শনিবার রাত আড়াইটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২০টি বস্তিঘর পুড়ে গেছে। প্রায় চার লাখ টাকার ক্ষতি হলেও আগুনে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১০২৩ ঘ.