২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

রাজধানীর মাতুয়াইলে কভার্ড ভ্যানের চাপায় তিন জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 04:24 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মাতুয়াইলে কভার্ড ভ্যানের চাপায় তিন জন নিহত হয়েছেন। রোববার ভোরে সাড়ে ৪টার দিকে মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনের এই দুর্ঘটনায় নিহতরা ট্রাকশ্রমিক বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- মো. জালাল (৩০), মো. রুবেল (১৮) ও মো. জসিম (১৯)। জালাল ট্রাকচালক এবং রুবেল ও জসিম ছিলেন তার সহকারী। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যান্ত্রিক ত্র“টি দেখা দিলে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে তিন জন মেরামত করছিলেন। ওই সময় পেছন থেকে একটি কভার্ড ভ্যান জালাল, রুবেল ও জসিমকে চাপা দেয়। ভ্যানচাপায় জালাল ও রুবেল ঘটনাস্থলেই মারা যান। জসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কভার্ড ভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাজহার। ময়না তদন্তের জন্য জালাল ও রুবেলের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। জসিমের লাশ রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০২০ ঘ.