২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে খুলশী আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ করার সময় মাঁচা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 06:52 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে খুলশী আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ করার সময় মাঁচা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ সোহেল (৩০) নামে ওই শ্রমিকের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার চরচালদিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় খুলশী আবাসিক এলাকার ২ নম্বর রুটে কনকর্ড গ্র“পের নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল তৈরির কাজ করছিলো সোহেল। এ সময় প্রায় ১০ ফুট উঁচু বাশের মাঁচা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে আনা হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএল/১২৪৭ ঘ.