বরিশাল, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে পিকনিকে কোমল পানীয় ‘লেমু’ পান করে নারী ও শিশুসহ অন্তত দুইশ’ জন পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে নগরীর বটতলা পুরাতন পাসপোর্ট গলিতে এলাকাবাসী এ পিকনিক আয়োজন করে। এতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের কোমল পানীয় লেমু পান করে তারা।
অসুস্থ সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড বরিশালের ডিপো ইনচার্জ মো. নওশের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঢাকা কার্যালয়ে জানানো হয়েছে। সেখান থেকে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কটিমি গঠন করা হয়েছে।
শনিবার তদন্ত দল বরিশালে আসবেন বলে জানান তিনি।
নওশের আরো বলেন, অনুষ্ঠানে লেমু সরবরাহকারী দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
অসুস্থ হওয়া বটতলা এলাকার ব্যবসায়ী শফিক হাসান ও মো. সিরাজ বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এলাকার যুবকরা পিকনিকের আয়োজন করে। এতে পুরাতন পাসপোর্ট গলির প্রায় ছয়শ’ জন অংশ নেয়।
অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির নগরীর ডিলাররা কোমল পানীয় ‘লেমু’ উপহার হিসেবে দেয়। খাবার শেষে লেমু পান করার সঙ্গে সঙ্গে সবাই ডায়রিয়ায় আক্রান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.
bdnews24