লালমনিরহাট, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এগার বছর পর লালমনিরহাটে একটি হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
মামলার আরো চার আসামির মধ্যে দু’জনের ছয়মাস কারাদণ্ড এবং দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
এছাড়া যাবজ্জীবন দণ্ডিতদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর এবং ছয়মাস দণ্ডিতদের ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো দুইমাস কারাভোগ করতে হবে।
বুধবার লালমনিরহাটের জেলা ও দায়রা জজ ওসমান হায়দার এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- লালমনিরহাট সদরের চওড়া গ্রামের মহির উদ্দিন মাস্টার (৭০) ও তার ছেলে মো. লিপ্টন (২৮)। ছয়মাস দণ্ডিতরা হলেন রফিকুল ইসলাম (৪০) ও তার ভাই সাইদুল ইসলাম (২৮)।
খালাস পেয়েছেন মিঠুল ও খালেক।
মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ১ সেপ্টেম্বর জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আসামিরা একই গ্রামের জহুরুল হককে পিটিয়ে হত্যা করে।
নিহতের ভাই নুর ইসলাম মণ্ডল বাদী হয়ে ছয় জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24