২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্জেন্ট জহুরুল হকের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ দাবি

নোয়াখালীতে শহীদ সার্জেন্ট জহুরুল হকের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করার দাবি জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 06:39 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

নোয়াখালী, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে শহীদ সার্জেন্ট জহুরুল হকের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করার দাবি জানানো হয়েছে। বুধবার শহীদ এই সার্জেন্টের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ১৯৬৯ সালের ১৫ ফেব্র“য়ারি আগরতলা ষড়যন্ত্র মামলায় বিচারাধীন জহুরুল হককে কারাগারে গুলি করে হত্যা করা হয়। অ্যাডভোকেট মো. মমিন উল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, অধ্যাপক মোদাচ্ছেরুল হক, বিমলেন্দু মজুমদার, রমানাথ সেন, আবদুল আউয়াল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের, জেলা জাসদের সাধারণ সম্পাদক আজিজুল হক বকশি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৌশর এবং সার্জেন্ট জহুরুল হকের চাচাতো বোন বেগম ফাতেমা হক পান্না। বক্তারা বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিজ জেলা নোয়াখালীতে এই বীরের নামে কোনো কিছুই করা হয়নি। তারা জেলা শহরে সার্জেন্ট জহুরুল হকের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ বরার দাবি জানান। ১৯৩৫ সালের ৯ ফেব্র“য়ারি নোয়াখালী সদর উপজেলার সোনাপুর গ্রামে জহুরুল হক জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে নোয়াখালী জিলা স্কুল থেকে মেট্রিক (এসএসসি) এবং পরবর্তীতে ঢাকার জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৬ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে সার্জেন্ট পদে উন্নীত হন। ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যদের সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি হয়ে কারাগারে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.