গোপালগঞ্জ, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের সনাতন ঘরামীর পুকুরপাড়ে মাটি খুঁড়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
এর ওজন প্রায় ৫ মণ, উচ্চতা ৪ ফুট, চওড়া আড়াই ফুট।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আব্দুস সালাম বলেন, খবর পেয়ে রাত ১২টার দিকে ওই পুকুরপাড়ে সাত ফুট মাটি খুঁড়ে মূর্তিটি উদ্ধার করা হয়। পরে এটি সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
মূর্তিটির বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩১৬ ঘ.
bdnews24