মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা আটক করেছে কোস্টর্গাড।
বুধবার সকালে ঢাকাগামী এমভি স্বাধীন লঞ্চে এ অভিযান চালানো হয়। অবশ্য এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১ ফেব্র“য়ারি থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ৩১ মে পর্যন্ত তা বলবৎ থাকবে।
পাগলা কোস্টর্গাড ক্যাম্প কমান্ডার ফেরদৌস আহম্মেদ জানান, ভোলার বোরহানউদ্দিন থেকে ঢাকাগামী ওই লঞ্চে অভিযান চালিয়ে ১৭ ড্রাম ও ১ ঝুড়ি জাটকা আটক করা হয়। এগুলোর ওজন কমপক্ষে ৪০ মণ হবে।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এ আজাদের উপস্থিতে মুক্তারপুরের শাহ সিমেন্টের কাছে একটি চরে এগুলো মাটি চাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গত ৪ ফেরুয়ারি থেকে অভিযান চালিয়ে কোস্টগার্ড এ পর্যন্ত ৩৪৯ মন জাটকা ইলিশ ও ১ লাখ ৬২ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১০৫১ ঘ.
bdnews24