কুড়িগ্রাম, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে ধরলা সেতুর পূর্ব পাড়ে ট্রাকের ধাক্কায় নিহত হয় রিকশাযাত্রী পঞ্চম শ্রেণীর ছাত্র জয়ন্ত।
এ সময় তার মা সবিতা রাণী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলাম জানান, এ ঘটনায় কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকাল সোয়া ৪টার দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
অপরদিকে স্থানীয়রা জানায়, সকাল ১০টায় উলিপুরের পুলেরপাড় এলাকায় ইঞ্জিনচালিত যান নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫ জন আহত হয়েছে।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শিক্ষসহ কাশিমিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী নসিমনে করে যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২১৪ ঘ.
bdnews24