২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জজ আদালতে ডাকাতি, আটক ৮

জামালপুর জেলা জজ এবং মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের ১৮টি কক্ষ তছনছ করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

জামালপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর জেলা জজ এবং মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের ১৮টি কক্ষ তছনছ করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। তবে আদালতের কোনো নথি বা মালামাল খোয়া গেছে কি না নিশ্চিত হওয়া যায়নি। সোমবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জজ আদালতের ছয় নৈশ প্রহরী, এক ঝাড়–দার ও এক ক্যান্টিন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আদালতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। তিনি বলেন, “আদালতের নিচতলার বারান্দার একটি গ্রিল কাটা দেখা গেছে। বারান্দায় পড়েছিল মালখানা থেকে বের করা দেশিয় অস্ত্র ও টাকা। কক্ষগুলোর আলমারি ও প্রতিটি ড্রয়ার তছনছ করা হয়েছে।” জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ আল আমীন বলেন, ডাকাতরা নৈশ প্রহরীকে একটি কক্ষে বেঁধে রেখে এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। তবে আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটানো হতে পারে বলে মনে করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯১৭ ঘ.