সাতক্ষীরা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভারতীয় মালামাল পাচারকালে বিজিবি ও চোরাচালানীদের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার সকালে হাসখালি সীমান্ত এলাকায় এই সংঘর্ষ চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দুই রাউন্ড গুলি ছুঁড়েছে।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর হারুন অর রশিদ জানান, একদল চোরাকারবারী সীমান্ত এলাকা থেকে ভারতীয় কাপড় পাচার করছিল। এ সময় কলারোয়া উপজেলার হাসখালি বাজারে তাদের বিজিবি’র একটি দল চ্যালেঞ্জ করে।
এ সময় তারা ইটপাটকেল, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় বলে জানান তিনি।
বিজিবি সদস্যরা পরপর দুই রাউন্ড গুলি ছুঁড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩৭ ঘ.
bdnews24