২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ১০ কর্মকর্তার পদে রদবদল

জনপ্রশাসনের সদ্য পদোন্নতি পাওয়া চার যুগ্ম-সচিবকে তাদের আগের দায়িত্বে বহাল করাসহ প্রশাসনের ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের সদ্য পদোন্নতি পাওয়া চার যুগ্ম-সচিবকে তাদের আগের দায়িত্বে বহাল করাসহ প্রশাসনের ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঙ্গলবার এসব রদবদলের আদেশ জারি করে। যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান, এক লাখ ৩৫ হাজার টন নতুন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের পরিচালক সৈয়দ নাজমুল হুদা, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক আবু ইউসুফ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক বাসুদেব গাঙ্গুলিকে পদোন্নতির আগের দায়িত্বেই বহাল করা হয়েছে। গত ৮ ফেব্র“য়ারি পদোন্নতির পর তাদের প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির পর বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত মিজানুর রহমান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অঞ্জলী রাণী চক্রবর্তীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত আবু হেনা মোস্তফা কামালকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আবেদা আকতারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এএসএম জাকির হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ওএসডি উপসচিব আব্দুস সালাম খানকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এর আগে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তাদের পদোন্নতির আগে কর্মরত মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশনা দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়। এক্ষেত্রে সংযুক্ত উপসচিবরা যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব অথবা সিনিয়র সচিবদের কাছে; সংযুক্ত যুগ্ম-সচিবরা অতিরিক্ত সচিব ও সচিব অথবা সিনিয়র সচিবদের কাছে এবং সংযুক্ত অতিরিক্ত সচিবরা সচিব অথবা সিনিয়র সচিবদের কাছে নথি উপস্থাপন করবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। এই প্রক্রিয়ায় নতুন কর্মবণ্টনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও পরামর্শ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৪৭ ঘ.