২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে শিশু আহত

রাজধানী মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে সাত বছরের এক শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 05:16 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে সাত বছরের এক শিশু আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আহত নাফিদ হাসান নিশাদ (৭) বনানী বিদ্যা নিকেতন স্কুলের শিশু শ্রেনীর ছাত্র বলে পুলিশ জানায়। নিশাদের বাবা রশিদ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে তাদের মহাখালী ওয়ারলেস গেটের টিনশেডের বাসায় এসে স্থানীয় দিপু বাহিনীর লোকজন গেট খুলতে বলে। গেট না খোলায় ক্ষিপ্ত হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে টিনভেদ করে ঘরে থাকা নিশাদে দুই পায়ের হাঁটুর উপরে তিনটি গুলি লাগে। পরে তাকে হাসাপাতালে আনা হয়। তিনি বলেন, “স্থানীয় সস্ত্রাসী দিপু বাহিনী তার কাছে কিছুদির ধরে চাঁদা দাবি করে আসছে। বিষয়টি থানায় ও র‌্যাবকে জানালে বাসায় হামলা চালানো হয়।” রশিদ ওই এলাকায় পানির ব্যবস্থা করেন বলে জানান। বাসায় ওই সময় নিশাদ ছাড়াও তার আরো তিন মেয়ে ঘরে ছিলো। তবে তারা কেউ আহত হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিশাদের বাম পায়ের হাঁটুর উপরে দুটি ও ডান পায়ে একটি গুলি লাগে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১১২