২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস চাপায় কলেজ ছাত্রীসহ নিহত ২

টাঙ্গাইলের এলেঙ্গায় বাস চাপায় কলেজ ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

টাঙ্গাইল, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের এলেঙ্গায় বাস চাপায় কলেজ ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন একজন। রোববার সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা দুইঘণ্টা ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে অবরোধ করেছে। অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে। নিহতরা হলেন স্থানীয় লুৎফর রহমান মতিন মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা রিক্তা (১৭) এবং ভ্যানচালক কালিহাতি উপজেলার আউলটিয়া গ্রামের মোশারফ হোসেন (৩৫)। আহত জেসমিন আক্তার বন্যাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, কলেজ ছুটি হওয়ার পর ভ্যানে চারজন ছাত্রী বাড়ি ফিরছিলেন। এলেঙ্গার কাছে উত্তরবঙ্গগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মোশারফ হোসেনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আয়েশার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সড়ক অবরোধের ফলে দুইঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ ও কালিহাতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকাল সোয়া ৫টার দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ ঘ.