২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজের ক্রেনের রশি ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

কর্ণফুলী নদী তীরের বাংলাবাজার এলাকায় একটি ঘাটে লাইটার জাহাজের ক্রেনের ছিড়ে পড়া রশির আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদী তীরের বাংলাবাজার এলাকায় একটি ঘাটে লাইটার জাহাজের ক্রেনের ছিড়ে পড়া রশির আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. মাহবুব (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের আবু সাঈদের ছেলে। আহতরা হলেন- জামাল, সুমন ও রাজ্জাক। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হতাহতরা সবাই ঘাট ও গুদাম শ্রমিক। চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আশরাফ জানান, বাংলাবাজার ঘাটের কাছে একটি লাইটারেজ জাহাজে ওঠার পর ক্রেনের রশি ছিঁড়ে চার শ্রমিকের ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। পরে আহতদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে মাহবুবের মৃত্যু হয়। আহত জামাল হাসপাতালের ভর্তি থাকলেও অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/আরএ/১৮২৪ ঘ.