২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে উন্নয়ন ফি’র নামে বাণিজ্য চলে: শিক্ষামন্ত্রী

রাজধানীর খ্যাতনামা স্কুলগুলোতে উন্নয়ন ফি’র নামে বাণিজ্য চলছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খ্যাতনামা স্কুলগুলোতে উন্নয়ন ফি’র নামে বাণিজ্য চলছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বৃহস্পতিবার সংসদে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকায় কিছু স্কুলে উন্নয়ন ফি’র নামে বাণিজ্য চলে। তারা অতিরিক্ত ভর্তি ফি নেয়। স্কুলের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে এই সুযোগ নেওয়া হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, “এতে অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হন। শিক্ষা নিয়ে কেউ বাণিজ্য করতে পারবে না। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কারণ এটা বাণিজ্যের জায়গা নয়।” স¤প্রতি মণিপুর স্কুলে ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। সে প্রেক্ষিতে ওই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের মন্তব্য জানতে চাইলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে লাঞ্ছিত করেন তিনি। এ ঘটনায় ঢাকাসহ সারা দেশে সমালোচনা হয়। ওই ঘটনার কয়েক দিনের মাথায় ভর্তিতে বর্ধিত ফি আদায়কারী স্কুলগুলোকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এ ধরনের ভর্তি বাণিজ্য বন্ধ করব। যেসব স্কুল বেশি টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসব স্কুলের তালিকা মন্ত্রণালয়ের কাছে আছে। এ টাকা ফেরত দিতে বলা হয়েছে। অথবা আগামী মাস থেকে ছাত্রদের বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে।” এছাড়া রাস্তার পাশে ব্যস্ততম এলাকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী জানান, সংসদ সদস্যদের কাছ থেকে এমপিওভুক্তির জন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে অর্থপ্রাপ্তি সাপেক্ষে সেগুলো এমপিওভুক্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএইচ/২২১০ ঘ.