২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বাংলাদেশিকে আটকের পর মামলা করেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চুয়াডাঙ্গা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মামলা দায়েরের পর তাদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। চুয়াডাঙ্গার বিজিবি-৩৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে বেণীপুর সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে আটক হয় পাঁচ বাংলাদেশি।” এরা হলেন- জীবননগর উপজেলার কয়া গ্রামের সলেমান আলীর ছেলে খায়রুল ইসলাম (১৭), আশাদুল ইসলামের ছেলে সুমন (১৬), আবুল কালামের ছেলে লাল্টু (১৫), মুছাবারির ছেলে হাবিবুর রহমান (১৭) ও ধান্যখোলা গ্রামের মল্লিক মণ্ডলের ছেলে ইছাহাক আলী (৩৫)। সুলতান আহমেদ বলেন, “যেহেতু ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেহেতু আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২৪০ ঘ.