২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্র ও বোমাসহ দুই ‘চরমপন্থী’ গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলায় চরমপন্থী সন্দেহে অস্ত্র ও বোমাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

মেহেরপুর, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় চরমপন্থী সন্দেহে অস্ত্র ও বোমাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোরে তিরাইল গ্রাম থেকে একই এলাকার দাউদ শেখ (৪৫) এবং কুষ্টিয়ার মীরপুর উপজেলার খলিল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের অধিনায়ক সাজ্জাদ রায়হান বলেন, তিরাইল গ্রামের বিলের ধার পাড়ার শ্বশুরবাড়ি থেকে দাউদ শেখকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একই বাড়ি থেকে পরে খলিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল- লালপতাকা) সক্রিয় সদস্য। তিনি আরো বলেন, দাউদ শেখের কাছ থেকে একটি আধুনিক শাটার গান এবং হাতে বানানো দু’টি শক্তিশালী বোমা পাওয়া যায়। পরে খলিলের কাছ থেকে উদ্ধার করা হয় দু’টি রামদা। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গ্রেপ্তার দু’জনকে অস্ত্র ও বোমাসহ থানায় সোপর্দ করেছে র‌্যাব। দাউদ ও খলিলের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৫৫ ঘ.