২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে প্রশ্নপত্র পাচারের অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী ও তার সহযোগীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

রাজবাড়ী, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে প্রশ্নপত্র পাচারের অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী ও তার সহযোগীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বালিয়াকান্দি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুবুল করিম। দণ্ডিতরা হলেন- বালিয়াকান্দির ধর্মতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী হাবিব মণ্ডল ও তার সহযোগী উজ্জ্বল বিশ্বাস। ইউএনও মাহবুবুল করিম বলেন, সকাল ১০টা থেকে এসএসসি’র ইংরেজি ২য় পত্র পরীক্ষা শুরু হয়। এর কিছুক্ষণ পরই হাবিব প্রশ্নপত্রটি জানালা দিয়ে উজ্জ্বলের কাছে দিয়ে পুরনো একটি প্রশ্নপত্র নেয়। “পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক বিষয়টি দেখে ফেললে উভয়কেই ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭১৯ ঘ.