বগুড়া, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১২ জন।
বুধবার সকালে আনারপুর কচুগাড়ী গ্রামে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত আইয়ুব আলী (২৬) ওই গ্রামের জলিল ফকিরের ছেলে।
আহত জাইদুল (৩০), ফরিদ শেখ (২৮), রঞ্জু (২৭), আবেদ (৪৫), আব্দুল মান্নান (৩২), কামালকে (২৬) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং আব্দুর রাজ্জাক (৪০), সাবিনা (২৫), ডেফুলি (৪০), হান্নানকে (৪০) ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসীর বরাত দিয়ে ধুনট থানার ওসি তোজাম্মেল হক জানান, গ্রামের ১৬ শতক জমি নিয়ে জলিল ফকিরের সঙ্গে আবেদ আলীর বিরোধ চলে আসছিল। জায়গাটি বর্তমানে জলিল ফকিরের দখলে রয়েছে।
সকাল ৭টার দিকে আবেদ আলীর লোকজন জায়গাটি দখল করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দু’পক্ষ দেশি অস্ত্র ব্যবহার করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আইয়ুব আলী মারা যান।
ওসি তোজাম্মেল হক আরো বলেন, এ ঘটনায় আনারপুর কচুগ্রামের বাদশা (৪৫), কামাল (২৬), খোকা বকস (৪৫), খোদা বকস (৪০), জাহিদুলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭১১ ঘ.
bdnews24