২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন ব্লেক

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক তিন দিনের সফরে আগামী ১৪ ফেব্র“য়ারি ঢাকা আসছেন। এক বছরেরও কম সময়ের মধ্যে ঢাকায় এটি তার দ্বিতীয় সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 07:30 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক তিন দিনের সফরে আগামী ১৪ ফেব্র“য়ারি ঢাকা আসছেন। এক বছরেরও কম সময়ের মধ্যে ঢাকায় এটি তার দ্বিতীয় সফর। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসকে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে গত বছর ১৭ মার্চ ঢাকা এসেছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এবারও তিনি গ্রামীণ ব্যাংকের একটি শাখা পরিদর্শন করবেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ব্লেক ১৪ ফেব্র“য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির স্মরণসভায় অংশ নেবেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকা সফরে আসেন কেনেডি। তার ওই সফরের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা ব্যক্তিবর্গের পাশাপাশি তরুণ নেতৃবৃন্দ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যালামনাই (স্টেট ডিপার্টমেন্ট অ্যালামনাই) সদস্যরা অংশ নেবেন। এ সফরে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম যাবেন ব্লেক। এছাড়া সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের একটি সনদপ্রদান অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/০১২৩ ঘ.