সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলায় গরু বোঝাই ট্রাক উল্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ভূইয়াগাতি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. রশিদ (৫০) গরু ব্যবসায়ী। তিনি নরসিংদী জেলার মাধবপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুননবী জানান, রংপুর থেকে ঢাকাগামী গরু ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রশিদের মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৫ ঘ.
bdnews24