২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে মালয়শিয়ায় ৪৮১ বাংলাদেশির মৃত্যু

২০০৯ সালে মালয়শিয়ায় ৪৮১ জন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন, তবে তাদের মৃত্যু স্বাভাবিক বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালে মালয়শিয়ায় ৪৮১ জন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন, তবে তাদের মৃত্যু স্বাভাবিক বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সংসদের সোমবার প্রশ্নোত্তর পর্বে প্রবাসী বাংলাদেশির মৃত্যুর এই খতিয়ান জানান। মন্ত্রী আরো জানান, প্রবাসে মৃত বাংলাদেশি কর্মীদের লাশ পরিবহণ ও দাফন খরচ বাবদ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে ২৩০ জনের পরিবারকে ৫৮ লাখ ১৫ হাজার টাকা এবং আর্থিক অনুদান বাবদ ৫১ জনের পরিবারকে ৮১ লাখ ৫২ হাজার ৭৭৭ টাকা দেওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে মোশাররফ জানান, চলতি বছরের জুলাই পর্যন্ত ৩ লাখ ৮৪ হাজার ৩০৩ জন কর্মীকে বিদেশে পাঠানো হয়েছে। গত বছর ৫ লাখ ৬৮ হাজার ৬২ জন কর্মীকে বিদেশে পাঠানো হয়েছে। বর্তমান সরকার আমলে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ লাখ ৩৪ হাজার ৪২ জন বাংলাদেশি বিভিন্ন দেশে চাকরি নিয়ে গেছে বলে জানান মন্ত্রী। বিএনপি-জামায়াত জোটের পাঁচ বছরে এই সংখ্যা ১৩ লাখ ৭ হাজার ৮৮ ছিল বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৪৪ ঘ.