২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় স্কুলশিশুর মৃত্যুর জন্য কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

স্কুলে যাওয়ার পথে রাজধানীর কাফরুলে বাসচাপায় নিহত মনিপুর স্কুলের ছাত্রী সিদরাতুল মুনতাহার পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলে যাওয়ার পথে রাজধানীর কাফরুলে বাসচাপায় নিহত মনিপুর স্কুলের ছাত্রী সিদরাতুল মুনতাহার পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। মনিপুর স্কুলের ইব্রাহীমপুর শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সিদরাতুল গত ১ ফেব্র“য়ারি শহীদ পুলিশ স্মৃতি স্কুলের সামনে মিল্কভিটার একটি স্টাফ বাসের চাপায় নিহত হয়। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ট্রাফিকের যুগ্ম কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং মিল্ক ভিটার চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব জানাতে বলা হয়েছে। একইসঙ্গে ঢাকা শহরে কার্যকরী ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া ঘটনার ব্যাখা দিতে মিল্কভিটার চেয়ারম্যানকে ১৪ ফেব্রুয়ারি হাজির হতে বলেছে আদালত। ঘটনার পরদিন দৈনিক প্রথম আলোতে ‘মুুহুর্তেই ছিন্ন ¯েœহের বাঁধন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংযুক্ত করে সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট আবেদনটি করেন। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭৫০ ঘ.