চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় আগুনে ১৩টি ঘর পুড়েছে।
রোববার রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে অগ্নি নির্বাপন বাহিনী জানিয়েছে।
বায়জিদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মকর্তা জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, আগুনে ১১টি বসত ঘর এবং দুটি দোকান পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/১৫৩৩ ঘ.
bdnews24