২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট ছাত্রলীগ নেতাকে এসএমএসে হুমকি

হত্যার হুমকি সম্বলিত একটি এসএমএস পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (রুয়েট) ছাত্রলীগের আহ্বায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার হুমকি সম্বলিত একটি এসএমএস পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (রুয়েট) ছাত্রলীগের আহ্বায়ক। এ ব্যাপারে রোববার রুয়েট ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশীদ মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মতিহার থানার এসি কফিল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমকিদাতার মোবাইল নম্বরটি আমরা নিয়ে রেখেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর ২টা ৩১ মিনিটে একটি মোবাইল ফোন থেকে তার মোবাইল ফোনে এসএমএসটি পাঠানো হয়। রোমান হরফে বার্তাটিতে লেখা হয়, “তোর জীবনের মেয়াদ ১ বছর, আল্লাাহর কাছে মাফ চেয়ে নে।” তবে এরপর বারবার ওই নাম্বারে ফোন কলেও বন্ধ পান বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/