জাবি, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরো একজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের পর প্রক্টর আরজু মিয়ার পর গত ২ ফেব্র“য়ারি পদত্যাগ করেছিলেন সহকারী প্রক্টর কবিরুল বাশার।
এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন আ স ম ফিরোজ-উল-হাসান। সরকার ও রাজনীতি বিভাগের এই শিক্ষক গত বছরের ২৯ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
প্রক্টার তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিরোজ গত ৪ ফেব্র“য়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে এই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা জানাতে পারেননি তিনি।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবুবকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাছে পদত্যাগপত্র এসে পৌঁছায়নি।
জুবায়ের হত্যাকাণ্ডের পর আন্দোলনের মুখে গত ১৬ জানুয়ারি পদত্যাগ করেছিলেন প্রক্টর আরজু মিয়া। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা পুরো প্রক্টরিয়াল বডির অপসারণ দাবি করে আসছে। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য।
এর মধ্যেই প্রক্টর ও দুজনের সহকারী প্রক্টর পদত্যাগ করলেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে ফিরোজ বলেন, “এখন কোনো কথা বলতে পারছি না। তবে শিগগিরই জানতে পারবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24