২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাবের ভুয়া ক্যাপ্টেন আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় র‌্যাবের ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে এলাকাবাসী এক ব্যক্তিকে ধরে র‌্যাবের কাছে সোর্পদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:09 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় র‌্যাবের ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে এলাকাবাসী এক ব্যক্তিকে ধরে র‌্যাবের কাছে সোর্পদ করেছে। শনিবার চৌড়াপাড়া এলাকা থেকে তানজিদ হোসেন ওরফে সাগরকে (৩৪) আটক করা হয়। তিনি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদেহী গ্রামের আনসার জোয়ারদারের ছেলে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‌্যাব। আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সিপিসি-১ এর ক্যাপ্টেন হাসিফ সাংবাদিকদের বলেন, আটক তানজিদ হোসেন ওরফে সাগর র‌্যাবের ক্যাপ্টেন পরিচয় দিয়ে সোনারগাঁও থানার চৌরাপাড়া এলাকার সাইফুর রহমানের জমির সমস্যা নিষ্পত্তি করে দেয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবি করেন। এ ছাড়াও বেহাকৈর হাইস্কুলের প্রধান শিক্ষক ফয়সাল হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা আদায় করেন। সন্দেহ হলে এলাকার লোকজন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্ল¬াকে বিষয়টি জানায়। শনিবার সকালে চৌড়াপাড়া থেকে এলাকাবাসীর সহায়তায় চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা ভুয়া র‌্যাবের ক্যাপ্টেনকে আটক করে র‌্যাব-১১ এর কাছে সোপর্দ করে। তানজিদ হোাসেন এর আগে র‌্যাব-৩ এর হাতেও একবার গ্রেপ্তার হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০৫ ঘ.