২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মুদি দোকানি খুন

নরসিংদী শহরে সন্ত্রাসীদের গুলিতে এক মুদি দোকানদার নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

নরসিংদী, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরে সন্ত্রাসীদের গুলিতে এক মুদি দোকানদার নিহত হয়েছেন। নিহত আপেল মাহমুদ (৪৫) শহরের ব্রাহ্মণপাড়ায় সাহেদ ষ্টোরের মালিক। এ ঘটনায় এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, শনিবার সকালে নিজ দোকানে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আপেল গুরুতর আহত হন। নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। দুটি অটোবাইক নিয়ে ১০/১২ সন্ত্রাসী ওই দোকানে এসে প্রথমে আপেল মাহমুদকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে গুলি করে পালিয়ে যায়। বুকে গুলিবিদ্ধ হয়ে দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন আপেল। ওসি আরো জানান, আপেল খুনের ঘটনায় শহরের চৈতালপাড়া মহল্লার ইসলাম মিয়ার স্ত্রী লিলি বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০৮ ঘ.