২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ থেকে হাত-পা বাঁধা এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ থেকে হাত-পা বাঁধা এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিকুঞ্জ-২ এর ২০ নম্বর রোডের ১৪ নম্বর বাসার ছাদের একটি কক্ষের মেঝ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাদের একটি কক্ষ চলতি মাস থেকে এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়। কিন্তু ভাড়াটিয়া সেখানে না উঠে চার দিন আগে তালা-চাবি নিয়ে যায়। পুলিশ ধারণা করছে, ভাড়া নেওয়া ভাড়াটিয়া ওই যুবককে কোন এক সময় কক্ষে ঢুকিয়ে কৌশলে হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তালা মেরে পালিয়ে যায়। যুবকের শরীরে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিলেক কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৪০ ঘ.