গাইবান্ধা, ০৩ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অতিরিক্ত’ ফি বাতিলের দাবিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
শুক্রবার দুপুরে বাংলাদেশ উন্মূক্ত বিশ্ববিদ্যালয় গাইবান্ধা ক্যাপাসে বিএ ও বিএসএস দ্বিতীয় সেমিস্টারের দুই শতাধিক ছাত্র-ছাত্রী গাইবান্ধা উন্মূক্ত বিশ্ববিদ্যালয় সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
গাইবান্ধা উন্মূক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি দুই হাজার ৮২৫ টাকা ফি নির্ধারণ করে ভর্তি বিজ্ঞপ্তি অনুয়ায়ী তাদের ভর্তি সম্পন্ন করা হয়। কিন্তু হঠাৎ করে শুক্রবার তাদের কাছ থেকে বিষয় প্রতি দুই’শ করে মোট আট’শ টাকা দাবি করা হয়। এতে ছাত্রছাত্রীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24