জামালপুর, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত মজুরি স্কেল বাস্তবায়নসহ নয়দফা দাবিতে ১৫ ফেব্র“য়ারি দেশের সব শিল্প কারখানা ও প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিকদের একটি সংগঠন।
শুক্রবার জামালপুরের যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারীদের এক সমাবেশে এ ঘোষণা দেন সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত যমুনা সার কারখানার প্রধান ফটক বন্ধ রেখে এ সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ ঘোষণা দেন, সংশোধিত মজুরি স্কেল ২০০৯ সাল থেকে বাস্তবায়ন করতে হবে। সেইসঙ্গে নয়দফা দাবি পূরণ করতে হবে। দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তব্য রাখেন সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহবায়ক খান সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম লতিফ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শামস উদ্দিন খান ও যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১৮ ঘ.
bdnews24