মৌলভীবাজার, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতে দ-িত এক চিকিৎসকের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছেন জেলার সব সরকারি চিকিৎসক।
শুক্রবার সকাল থেকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করায় রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে একটি বেসরকারি ক্লিনিক ‘ল্যাব এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে’ কাজ করার সময় সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার (ইএমও) ডা. মাহমুদুল আহমদ রনককে (৩৬) একমাস কারাদ- দিয়ে কারাগারে পাঠায় একটি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদ-াদেশ দেওয়া হয়।
ওই ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক আসাদুজ্জামান তানিমকেও (৩৫) একই সাজা দেওয়া হয়।
মৌলভীবাজারের নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল কুদ্দুস এ সাজা দেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. গোলাম রাজ্জাক চৌধুরী জানান, কারাগারে আটক ডা. মাহমুদুল আহমদ রনকের মুক্তির দাবিতে সরকারি হাসপাতালে চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে সকাল থেকে মৌলভীবাজার সদর ছাড়াও জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
ডা. রনক বৃহস্পতিবার ছুটিতে ছিলেন দাবি করে সিভিল সার্জন বলেন, “ কোনো চিকিৎসককে গ্রেপ্তার করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তা মানা হয়নি।”
বিষয়টি দ্রুত সমাধানে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করেছেন বলেও জানান।
এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ডা. মো. শাহজাহান চৌধুরী জানান, ছুটিতে থাকা ডা. রনককে এভাবে সাজা দেওয়া ঠিক হয়নি। তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে পাঠনো হয়েছে।
“আমরা এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। তার নিঃশর্ত মুক্তি না দিলে এবং এই ঘটনায় জড়িতদের অপসারণ না করলে আন্দোলন অব্যাহত থাকবে,” বলেন এই বিএমএ নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24