২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির ৪ কর আদায়কারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) চার কর আদায়কারীকে সমায়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) চার কর আদায়কারীকে সমায়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সিসিসি’র কর আদায় কার্যক্রমের মাসিক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সিসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলা, কর আদায়ে ব্যর্থতা এবং দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এরা হলেন- ধীমান বড়–য়া, মোস্তাফিজুর রহমান, দৌলত আজিম ভূইয়া ও নোটন চন্দ্র মজুমদার। এদের মধ্যে প্রথম তিনজন অস্থায়ী ও শেষ জন স্থায়ী কর্মচারী। রাজস্ব কর্মকর্তা দীপক জানান, বরখাস্ত হওয়া চার জনের বিরুদ্ধে তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবারের মাসিক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিসি’র মেয়র এম. মনজুর আলম। সভায় সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের ৮টি সার্কেলের কর আদায় এবং কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় মেয়র বলেন, সিসিসি’র কর্মকর্তা কর্মচারীদের বেতনভাতা ও নাগরিক সেবার কর্মকান্ড অনেকাংশে কর আদায় কার্যক্রমের ওপর নির্ভরশীল। কিন্তু কর আদায়ের লক্ষ্যমাত্রা সন্তোষজনক নয়। যার ফলে সিসিসি’র সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি সব কর্মকর্তা কর্মচারীকে যথাযথভাবে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, কর্মকাণ্ডে কেউ অবহেলা করলে তাদের পরিণতি ভালো হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৩১ ঘ.