ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
এতে ৪৯ হাজার ১০৬ জন উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে ৩৩ হাজার ৬২৮ জন মহিলা ও ১৫ হাজার ৪৭৮ জন পুরুষ। মৌখিক পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৯ হাজার ১৩৮টি শুন্য পদের বিপরীতে ৫ লাখ ১৩ হাজার ৮৩০ আবেদন পড়ে। এর মধ্যে গত বছরের ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষায় ৩ লাখ ৯১ হাজার ৩৮ জন অংশ নেন।
লিখিত পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) তে পাওয়া যাবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৪২১ ঘ.
bdnews24